রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষে ও বিপক্ষে দায়ের করা মামলাসমূহ পরিচালনার জন্য প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পেশাদার ও সক্রিয় আইনজীবীদের কাছ থেকে নির্ধারিত শর্তে আবেদন আহ্বান করেছে রাজউক।
যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে—
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট কমপক্ষে ৭ বছরের আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে; অথবা
অধস্তন আদালতে কমপক্ষে ১০ বছরের আইন পেশা/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর জেলার কোনো আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হতে হবে।
শারীরিকভাবে সক্ষম এবং রাজউকের প্রয়োজন ও নির্দেশনা অনুযায়ী আইনগত কার্যক্রম পরিচালনায় প্রস্তুত থাকতে হবে।
আবেদনের সময়সীমা
রাজউকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৪টার মধ্যে চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক ভবন, ঢাকা-১০০০ বরাবর পৌঁছাতে হবে।
আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সঙ্গে সম্প্রতি তোলা ৩ কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
এ ছাড়া ৭০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটটি চেয়ারম্যান, রাজউক, ঢাকার অনুকূলে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক অথবা অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে করতে হবে।
গুরুত্বপূর্ণ শর্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজউকের স্বার্থ সংশ্লিষ্ট কোনো মামলায় রাজউকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। ইতিপূর্বে চুক্তিভিত্তিকভাবে রাজউকের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত আইনজীবীদেরও পুনরায় আবেদন করতে হবে।
তবে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখের বিভিন্ন পত্রিকায় এবং ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজউকের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নির্ধারিত সময়সীমার পর যারা আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করতে হবে।
নিয়োজিত আইনজীবীদের মামলার অগ্রগতি সম্পর্কে প্রতি মাসে নির্ধারিত ছকে রাজউকের পরিচালক (আইন)-এর কাছে প্রতিবেদন দিতে হবে। মামলার রায় হলে পরবর্তী করণীয় সম্পর্কেও দ্রুত আইন শাখাকে অবহিত করতে হবে।
ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর পাওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে। প্যানেল আইনজীবীর পেশাগত কার্যক্রম সন্তোষজনক না হলে কারণ দর্শানো ছাড়াই নিয়োগ বাতিল বা স্থগিত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
আবেদন ফরম ও বিস্তারিত শর্তাবলি: রাজউকের ওয়েবসাইট www.rajuk.gov.bd এ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি:
বিডিএলপিবি/এমএম














